logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০২ মে ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট রেঞ্জ ডিআইজির কুলাউড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০২ মে ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন
সিলেট রেঞ্জ ডিআইজির কুলাউড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দুপুর ১২টা দিকে তিনি কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।


অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মহোদয় থানার দ্বি-বার্ষিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন এবং থানার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি হাজতখানা, অস্ত্রাগার, ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।


পরবর্তীতে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান (স্টাফ অফিসার টু ডিআইজি), মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।


পরিদর্শনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15105
Page of