logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৬৫ গ্রেফতার, ট্রাফিকে ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন
সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৬৫ গ্রেফতার, ট্রাফিকে ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানায় মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন অনিয়মে ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


২৫ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯) সময়ের মধ্যে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, মাদক, চোরাচালান, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়।


নিয়মিত মামলায় ০৬ জন, ওয়ারেন্টভুক্ত ০৮ জন, মাদক ব্যবসায়ী ০২ জন, বিনা পরোয়ানায় ০১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৪৮ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানে শাহপরান (রহঃ) থানা পুলিশ ৫১০ পিস ভারতীয় Nestle Kitkat, ১০০০ পিস Gandour SAFARI চকলেট এবং ১৩টি ভারতীয় কম্বল উদ্ধার করে। জালালাবাদ থানা পুলিশ ৭০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল CAREWS মদ উদ্ধার করে।


ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৪৬টি মামলা প্রদান করা হয় এবং ৭৩টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে বাস ০১টি, ট্রাক ০১টি, প্রাইভেটকার ০২টি, সিএনজি ০৭টি, মোটরসাইকেল ৩১টি এবং অন্যান্য ০৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। আটক করা যানবাহনের মধ্যে প্রাইভেটকার ০১টি, সিএনজি ২৫টি, মোটরসাইকেল ৩৯টি এবং অন্যান্য ০৮টি রয়েছে।


পরবর্তীতে ২৬ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে ০৮.০০) সময়ে আরও ৮ ঘণ্টার অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ০১ জন, ওয়ারেন্টভুক্ত ০১ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ১৯ জন, সন্দেহজনক ১৪ জন, মেট্রো অধ্যাদেশে ০৬ জন এবং ০২ জন হকার আটক করা হয়। এ সময় ১৪ বোতল ICONIQ WHITE মদ ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এসএমপি জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14981
Page of