logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, চলতি মাসে মোট প্রাণহানি ১১

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, চলতি মাসে মোট প্রাণহানি ১১

অনলাইন ডেস্ক। 

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার একই হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছিল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন, রবিবার সকাল ৯টা ও ১০টার দিকে শিশু দুটির মৃত্যু হয়। তারা শুধু হামের উপসর্গেই নয়, আরও নানা জটিল রোগেও আক্রান্ত ছিল।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত না হলেও এ সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৮০ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে।

বর্তমানে সন্দেহভাজন ১৯০ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকি রোগীরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14979
Page of