logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৫০ লক্ষ টাকার চোরাচালানী পণ্যসহ ভারতীয় গবাদিপশু ও খাদ্যসামগ্রী আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে  ৫০ লক্ষ টাকার চোরাচালানী পণ্যসহ ভারতীয় গবাদিপশু ও খাদ্যসামগ্রী আটক

সিলেট। 

সিলেট: গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫০ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা।


অদ্য ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়—বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা এবং ডিবিরহাওর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেটসহ বিভিন্ন চোরাচালানী পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ আটক করা হয়।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি নিয়মিতভাবে জোরদারভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানী পণ্য আটক করা সম্ভব হয়েছে।


আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14978
Page of