সিলেটে পৃথক অভিযানে মদ ও চকলেটসহ ৪ জন গ্রেফতার
সিলেট।
সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) ও জালালাবাদ থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও অবৈধ চকলেটসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২৫ এপ্রিল) . রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমামের নেতৃত্বে শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ এলাকার শাকিল কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭৫ মি.লি. ধারণক্ষমতার ১৪ বোতল ICONIQ WHITE নামীয় ভারতীয় মদসহ সিদ্দিক আমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোয়াইঘাট উপজেলার নলজুড়ী (দক্ষিণ বস্তি) এলাকার আঃ জলিল ও আয়েশা বেগমের সন্তান। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা নং-২৫, তারিখ ২৬/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর টেবিল ২৪(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে( রবিবার ২৬ এপ্রিল) . দুপুর ২টায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে জালালাবাদ থানাধীন ০২নং হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁও পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১,৬৫০ পিস অবৈধ ভারতীয় চকলেট (আনুমানিক মূল্য ৮৫,৫০০ টাকা) ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মনির মিয়া (৪৪), শামসুজ্জামান (৪৫) এবং সিএনজি চালক মোঃ রনি (২১)। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা নং-২১/৭৩, তারিখ ২৬/০৪/২০২৬ খ্রি., বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25B(1)(b)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।