logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট এসএমপি সিটিএসবি বিভাগে স্পেশাল ব্রাঞ্চ ডিআইজি’র বার্ষিক পরিদর্শন

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
সিলেট এসএমপি সিটিএসবি বিভাগে স্পেশাল ব্রাঞ্চ ডিআইজি’র বার্ষিক পরিদর্শন

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিটিএসবি বিভাগে আজ বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয় স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা-এর স্পেশাল অ্যাফেয়ার্স উইং-এর সম্মানিত ডিআইজি জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম মহোদয়ের নেতৃত্বে।


সকাল ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত এ পরিদর্শনকালে মান্যবর ডিআইজি মহোদয়কে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় সিটিএসবি অফিসের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14976
Page of