logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
তেলের বাজারে কড়াকড়ি: সিলেট বিভাগজুড়ে র‍্যাব-প্রশাসনের অভিযান, জরিমানা ২১ হাজার

কৃত্রিম সংকট সহ্য করা হবে না”—র‍্যাবের হুঁশিয়ারি, তিন জেলায় অভিযান ও জরিমানা ২১ হাজার

চ্যানেল জৈন্তা নিউজ ১২ এপ্রিল ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১২ এপ্রিল ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন
কৃত্রিম সংকট সহ্য করা হবে না”—র‍্যাবের হুঁশিয়ারি, তিন জেলায় অভিযান ও জরিমানা ২১ হাজার

নিজস্ব প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে একযোগে মনিটরিং জোরদার করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসন। পৃথক অভিযানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


র‍্যাব-৯ জানায়, নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অতিরিক্ত মুনাফা ঠেকাতে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ, মূল্য তালিকা ও মজুদ পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।


বর্তমান পরিস্থিতিতে ভোজ্য তেলের সংকট নিরসনে সিলেট নগরীর কালিঘাট বাজারে আমীন ব্রাদার্সের ভোজ্য তেলের ৩টি গোডাউন পরিদর্শন করা হয়। সেখানে অবৈধভাবে তেল মজুদ করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।


অন্যদিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু (৪২) নামের এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যবাজারের সুরমা মার্কেটে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করার দায়ে একই আইনের ৪৫ ধারায় ‘শফিক ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত ৮ এপ্রিল চালক ও মালিকদের অনুরোধে মানবিক বিবেচনায় কিছু যানবাহন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নির্ধারিত শর্ত মেনে ট্রাফিক অফিসে আবেদন করতে হবে।


এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, “শর্ত ভঙ্গ করে পুনরায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও জনস্বার্থ রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ইতিবাচক প্রভাব ফেলবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14708
Page of