logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১০ এপ্রিল ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের একাধিক অভিযানে ৫৪ জন আটক, ট্রাফিকে ১৭৭ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের একাধিক অভিযানে ৫৪ জন আটক, ট্রাফিকে ১৭৭ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্ক নিউজ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিলেট মেট্রোপলিটন পুলিশ) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরী থেকে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, ০৮ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯ পর্যন্ত) সময়ের মধ্যে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়।


এর মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৮১টি যানবাহন আটক করা হয়।


মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে—সিএনজি ১৬টি, মোটরসাইকেল ৫৯টি, বাস ২টি, কার ১০টি, ট্রাক ৩টি ও পিকআপ ৬টি।


অন্যদিকে আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা ৯টি, সিএনজি ১৮টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ৪৬টি, মাইক্রোবাস ১টি, প্রাইভেটকার ৪টি, ট্রাক ১টি এবং কাভার্ডভ্যান ১টি।


এছাড়া ০৯ এপ্রিল ২০২৬ (০০.০০ থেকে সকাল ৮.০০ পর্যন্ত) আরও ৮ ঘণ্টার অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ১৪ জন, সন্দেহভাজন ২০ জন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৬ জন এবং ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।


এ সময় অভিযান চালিয়ে ৭.৫ লিটার দেশীয় কেরু মদ, ১০ পিস ইয়াবা এবং ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14645
Page of