মামলা তদন্ত দক্ষতা বৃদ্ধিতে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাজশাহীতে
রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ৬ (ছয়) দিনব্যাপী “মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি ০৪ এপ্রিল থেকে ০৯ এপ্রিল ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, টুরিস্ট পুলিশ রাজশাহী, নৌ-পুলিশ রাজশাহী অঞ্চল, পাকশী রেলওয়ে জেলা, সিআইডি রাজশাহী এবং আরএমপি রাজশাহীর মোট ৪০ জন এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মামলা তদন্তের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ ট্রেনিং সেন্টারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যরা।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তদন্ত কার্যক্রমে দক্ষতা ও পেশাগত মানোন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।