logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০২ এপ্রিল ২০২৬ ০১:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ক্রীড়াপ্রেমীদের নতুন ঠিকানা 'ফ্রি কিক ইনডোর স্পোর্টস'-এর উদ্বোধন

জৈন্তাপুরে ‘ফ্রি কিক ইনডোর স্পোর্টস’-এর জমকালো উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ০২ এপ্রিল ২০২৬ ০১:০২ অপরাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০২ এপ্রিল ২০২৬ ০১:০২ অপরাহ্ন
জৈন্তাপুরে ‘ফ্রি কিক ইনডোর স্পোর্টস’-এর জমকালো উদ্বোধন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে তরুণ প্রজন্ম ও ক্রীড়াপ্রেমীদের জন্য বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার সারিঘাট উত্তর পার হাইওয়ে পুলিশ থানা সংলগ্ন এলাকায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন “ফ্রি কিক ইনডোর স্পোর্টস”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।


প্রবাসী কমিউনিটি নেতা ও তরুণ সমাজসেবী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুয়েব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, "তরুণ সমাজকে মাদকের নীল দংশন এবং সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই ইনডোর স্পোর্টস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘প্লে ফর হেল্থ অ্যান্ড ফিটনেস’ স্লোগানকে সামনে রেখে নেওয়া এই উদ্যোগটি এলাকাবাসীর শারীরিক ও মানসিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।"


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান মোল্লা বলেন, "অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার মাঠ বা এই ধরণের ইনডোর সেন্টারগুলো শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। আমরা চাই যুবসমাজ স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফিরে আসুক।"


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, "একটি সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ-সবল যুবসমাজের প্রয়োজন। রাজনীতির পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। ‘ফ্রি কিক ইনডোর স্পোর্টস’ এই এলাকার তরুণদের জন্য একটি নিরাপদ ও সুন্দর খেলার পরিবেশ নিশ্চিত করবে জেনে আমি অত্যন্ত আনন্দিত।"


এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান,ইন্তাজ আলী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম,দিঘারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, প্রবাসী কমিউনিটি নেতা এস জেড এম কিবরিয়া, গিয়াস উদ্দিন আল মামুন, নিজাম উদ্দিন নিজাম, দরবস্ত বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি, শাকিল আহমেদ, জৈন্তিয়া ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান প্রমূখ।


উল্লেখ্য:, এই ইনডোর স্পোর্টসটি পরিচালনার দায়িত্বে রয়েছেন একঝাঁক উদ্যমী পরিচালকবৃন্দ:তাদের মধ্যে জসিম উদ্দিন রাসেল, মোহাম্মদ সাইদুল ইসলাম মঞ্জু, মাহমুদ হাসান, আবুল বাসার, আবু নাঈম ইকবাল, সুলতান মাহমুদ, আব্দুল মুমিন এবং শামসুত তীবরীজ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ইনডোর সেন্টারের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এই আধুনিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14484
Page of