logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৮ মার্চ ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে ডিবি'র জালে দুই চোরাকারবারি, ভারতীয় পণ্য উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জে ডিবি'র জালে দুই চোরাকারবারি, ভারতীয় পণ্য উদ্ধার

হবিগঞ্জ, ২৭ মার্চ ২০২৬ – হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ৯০০ কেজি ভারতীয় জিরা এবং ১,৪৪০ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ করেছে। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, অদ্য ২৭ মার্চ ২০২৬ খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি বিশেষ টিম বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকায় ‘বনফুল কনফেকশনারী এন্ড সুইটমিট’-এর সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।চেকপোস্টে ঢাকাগামী একটি সন্দেহভাজন নীল রঙের মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ট্রাকটি থেকে অবৈধভাবে বাংলাদেশে আমদানিকৃত ৩০ (ত্রিশ) বস্তায় মোট ৯০০ (নয়শত) কেজি ভারতীয় জিরা এবং ১,৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) প্যাকেট ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অবৈধ পণ্যসমূহ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই অভিযানে জড়িত ০২ (দুই) জন চোরাকারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14379
Page of