logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৭ মার্চ ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হবিগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৪১ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হবিগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

বিগঞ্জ, ২৬ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জালাল স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং পরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সকাল ৮টায় হবিগঞ্জ জেলার জালাল স্টেডিয়ামে জেলা পুলিশের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।


এ সময় অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে কৃতিত্ব প্রদর্শনকারী বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এরপর সকাল ১১টায় হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য উপহার প্রদান করা হয়।


আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


সবশেষে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14348
Page of