logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৭ মার্চ ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ মার্চ ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

হবিগঞ্জ, ২৬ মার্চ ২০২৬: । 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) হবিগঞ্জ জেলা শহরে অবস্থিত “দুর্জয়” স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী, ডিআইও-১ (ডিএসবি), অফিসার ইনচার্জ (সদর থানা), ইন্সপেক্টর (ডিবি), ইন্সপেক্টর (তদন্ত, সদর থানা), ইন্সপেক্টর (কন্ট্রোল রুম)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

মহান স্বাধীনতা দিবসে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14347
Page of