নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, সাম্প্রতিক হত্যাকাণ্ড দ্রুত সমাধানের আহ্বান
নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি:।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস, উপজেলা প্রজীব কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ছাদিকুর রহমান শিশু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আ. রশিদ, হায়দার আলী খান, গজেন্দ্র দাশ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল হুসেন আজাদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি নবীগঞ্জ শহরে ঘটে যাওয়া ডাবল মার্ডার, ইনাতগঞ্জ ইউনিয়নের নারী হত্যাকাণ্ড এবং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে সংঘটিত ঘটনাসহ বিভিন্ন বিষয় দ্রুত তদন্ত ও সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।