logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৫ মার্চ ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মার্চ ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মার্চ ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি:  

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।


সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস, প্রজীব কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ছাদিকুর রহমান শিশু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আ. রশিদ, হায়দার আলী খান, গজেন্দ্র দাশ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল হুসেন আজাদসহ অনেকে।


এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, তা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই গণহত্যা কেবল একটি জাতির কণ্ঠরোধের চেষ্টা ছিল না, বরং তা ছিল গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ওপর নির্মম আঘাত।”


তিনি আরও বলেন, “আজ আমাদের অঙ্গীকার করতে হবে, বীর শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এই দিবসটি কেবল শোকের নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও প্রেরণা।”


সভায় অতিথি ও অন্যান্য বক্তারা ২৫ মার্চের ভয়াবহ স্মৃতিচারণ করেন এবং দেশের স্বাধীনতায় জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14310
Page of