চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৩ মার্চ ২০২৬
০৩:২৭ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উসমান গনি জানু দল থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, সিলেট: ।
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উসমান গনি জানুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ২২ মার্চ এক পত্রে বার্তা প্রেরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14243
Page of