logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ২০ মার্চ ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধে হামলা: নারীসহ আহত ৪, আসামিদের ধরতে অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন
কুলাউড়ায় জমিজমা নিয়ে বিরোধে হামলা: নারীসহ আহত ৪, আসামিদের ধরতে অভিযান

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গত ১৩ মার্চ বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গৌরীশংকর গ্রামের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার মো. আবুল কাশেমের পরিবারের দীর্ঘ দিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে প্রতিপক্ষের মানিক মিয়া (৪৫), উদ্দিন (৩৫) ও শরিফ মিয়া (২২) সহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কাশেমের বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বাড়ির টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এসময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা দা ও লাঠিসোটা দিয়ে মো. আবুল কাশেম, তার বৃদ্ধ পিতা শামসুদ্দিন (৬২), মাতা আয়েশা বেগম (৪৫) এবং বড় ভাই আবু তাহেরকে (৩১) এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল কাশেম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম জানান, "পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14171
Page of