লাখাইয়ে ২৭ মাদ্রাসায় মিলল সরকারি বরাদ্দের খেজুর
লাখাই প্রতিনিধি:।
হবিগঞ্জের লাখাই উপজেলায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের মাঝে সরকারি পর্যায় থেকে বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলায় সরকারিভাবে ২০০ কার্টুন খেজুর এসে পৌঁছায়। জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা থেকে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী লাখাই উপজেলার জন্য ১৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর উপস্থিতিতে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম-এর সার্বিক ব্যবস্থাপনায় এই খেজুর বিতরণ করা হয়। উপজেলার মোট ২৭টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুরের তুলে দেওয়া হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "রমজান মাসকে সামনে রেখে সরকারি এই বরাদ্দ যথাসময়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আজ এই বিতরণ সম্পন্ন করেছি। প্রতিটি মাদ্রাসার প্রতিনিধিরা তাদের প্রাপ্ত অংশ বুঝে নিয়েছেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, জেলা থেকে প্রাপ্ত ১৪ কার্টুন খেজুর উপজেলার ২৭টি মাদ্রাসার মধ্যে সুষমভাবে বণ্টন করা হয়েছে। সময়মতো এই উপহার পেয়ে মাদ্রাসা শিক্ষকরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।