logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১১ মার্চ ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন।

চ্যানেল জৈন্তা নিউজ ১১ মার্চ ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১১ মার্চ ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন।

লাখাই হবিগঞ্জ প্রতিনিধি। 

সভাপতি বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস। 

লাখাইয়ে প্রেসক্লাব এর কার্যকরী কমিটি পুনঃ গঠন করা হয়েছে। 

সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস। 

লাখাই প্রেসক্লাব এর কার্যকরী কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল বিগত ১ মার্চ(রবিবার) উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দীর্ঘ আলোচনা শেষে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ সহ বিগত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ কে আহবায়ক করে ৫(পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জল হক, ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন। নবগঠিত এ আহবায়ক কমিটিকে আগামী স্বল্প তম সময়ের মধ্যে একটি কমিটি পুনঃ গঠন করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবে এর সদস্যদের মতামত ও আহবায়ক কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে ৯ মার্চ( সোমবার) বাদ মাগরিব লাখাই প্রেসক্লাব এর কার্যকরি কমিটি পুনঃ গঠন করেন।

আহবায়ক কমিটি মোহাম্মদ বাহার উদ্দিন কে সভাপতি, আশীষ দাশগুপ্ত কে সিনিয়র সহসভাপতি, বিল্লাল আহমেদ কে সাধারণ সম্পাদক এবং সুশীল চন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাদক কে লাখাই প্রেসক্লাব এর আংশিক কমিটি পুনঃ গঠন করে তা ঘোষণা করেন। ঘোষিত কমিটির নব নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আলাপ আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13954
Page of