logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৮ মার্চ ২০২৬ ০২:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মার্চ ২০২৬ ০২:২৫ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মার্চ ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
লাখাইয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক অভিযানে ১২ (বারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় উপজেলার জিরুন্ডা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক-এর দিক নির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম এবং এসআই মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে স্থানীয় নজরুল ইসলামের একটি পরিত্যক্ত বসত ঘর থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,মো. নজরুল ইসলাম (৫০), পিতা- মৃত নুরুল আমিন। আব্দুল মুকিত (৪৫), পিতা- মৃত আ. নুর।উভয়ই জিরুন্ডা গ্রামের স্থায়ী বাসিন্দা।

লাখাই থানা পুলিশ জানায়, আটকের সময় আসামিদের কাছ থেকে মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13867
Page of