ব্রিজে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করেন লক্ষাধিক মানুষ
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি : শতবর্ষী পুরনো ভঙ্গুর ব্রিজে মত্যু ঝুঁকি জেনেও চলাচল করতে হয় প্রায় লক্ষাধিক মানুষের। মোহনগঞ্জ হতে খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া এলাকায় নাগডরা বিল হতে চাতল বিল হয়ে হাওরে প্রবাহিত খালের উপর এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে গেছে। ভারি যান চলাচল করতে পরেনা এ ব্রিজে। ডিঙ্গাপোতা হাওরের বোরো মৌসুমে এ সড়কে হাজার হাজার মণ ধান মোহনগঞ্জ শহরে আনার পথ এটি। কিন্তু ব্রিজ টি ভাঙ্গা থাকার কারনে এ ব্রিজের এপারে থাকে ট্রাক হেনট্রলি। বাকী প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দুরত্বের জমির ফসল এ পর্যন্ত আনতে ভোগান্তিতে পরতে হয় হাজারো কৃষককে। ধানের মূল্যের একাংশ দিয়ে অটো রিকশার মাধ্যমে ধান আনতে হয়। এতে ব্যপক ক্ষতির মুখে পরতে হয় কৃষকদের।
ব্রিজটি চলাচলের অযোগ্য হলেও বিকল্প পথ না থাকায় এ ব্রিজের উপর দিয়েই মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করেন, ছোট পাইকুড়া, খুচিরগাঁও, করণ শ্রী, উলুকান্দ, দাসপাড়া, পেরির চর, রাম পাশা,খুরশিমুল, বলদর্শি,জগদিশপুর, শিয়াধার, এসব গ্রামের মানুষ।
ডিঙ্গাপোতা হাওরে পৌর শহরের অনেক মানুষ বোরো ফসল আবাদ করেন,তারাও এ ব্রিজ ব্যবহারে মৃত্যু ঝুঁকি রয়েছে এমন দাবি করেন।
কৃষক বিজয় সরকার জানান, এ ব্রিজ টি একটি মৃত্যু ফা্ঁদ, এলাকাবাসীী দাবী যত দ্রুত সম্ভব ব্রিজের উপরে অন্তত দুটি স্টিলের স্লিপার দিয়ে চলাচলের ব্যবস্থা করা হোক। হাওরাঞ্চলের কৃষকেরা দাবী জানান, বোরো মৌসুমে ফসল উঠতে এক মাস সময় বাকী এর মধ্যে ব্রিজ টি স্ংস্কার করা হোক
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন জানান, ব্রিজটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রিজের সংস্কার করা হবে। এবং ব্রিজটি নতুন করে করার জন্য ব্যবস্থা নেয়া হবে।