চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ মার্চ ২০২৬
১১:৩৪ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ
অনলাইন ডেস্ক।
রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন হবে। রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।
তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সেটা সংসদে সিদ্ধান্তের পর ইসি সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিল কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে।
এ সময় সাংবাদিকতার দায়িত্বে থেকে সঠিক তথ্য সরবরাহের অনুরোধও জানান আব্দুর রহমানেল মাছউদ।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13685
Page of