logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন
সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:


সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, রসুন, সুপারি, জিরা, শাড়ি, চকলেট, কসমেটিকস, এনার্জি ড্রিংক ও মদসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, সোনালীচেলা, সংগ্রাম ও কালাসাদেক বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় গরু, রসুন, সুপারি, জিরা, শাড়ি, চকলেট, কসমেটিকস, এনার্জি ড্রিংক, মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের সময় একটি বারকী নৌকা আটক করা হয়। আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৫৩ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17439
Page of