logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংসদ সদস্য জিকে গউছ-এর সাথে লাখাই প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন
সংসদ সদস্য জিকে গউছ-এর সাথে লাখাই প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

পারভেজ হাসান লাখাই:

হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সংসদ সদস্যের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে লাখাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী নোয়াজ, সভাপতি, লাখাই প্রেসক্লাব।মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক। এম এ ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি। আশীষ দাশগুপ্ত, সহ-সভাপতি। মহিউদ্দিন আহমেদ রিপন, সহ-সভাপতি। মাওলানা জালাল আহমেদ, সহ-সভাপতি। বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক।আলী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক। কামরুল হাসান সুজন, প্রচার সম্পাদক।এছাড়া সাংবাদিক সুশীল চন্দ্র দাস, পারভেজ হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ লাখাই উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,লাখাই উপজেলার বিরাজমান সমস্যা নিরসনে আমি বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, নদী-নালা ও খাল-বিলের নাব্যতা ফিরিয়ে আনা এবং শিল্প বর্জ্য থেকে সুতাং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


তিনি আরও জানান, ব্রিজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সরকারের সকল উন্নয়নমূলক পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা লেখনীর মাধ্যমে তুলে ধরে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভার শেষে সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার উন্নয়নে সংসদ সদস্যের এই ইতিবাচক মনোভাবকে স্বাগত জানান এবং এলাকার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13606
Page of