logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মীরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি দল মাধবপুর থানার অধীন ৫ নম্বর আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন মীরনগর গ্রামের আঞ্জুম আলীর ছেলে নূর রহমান (৪৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি গ্রামের মোঃ ইশ্রাফিলের ছেলে মোঃ আলী (৪২) এবং মীরনগর গ্রামের মিসির আলীর ছেলে মোঃ মাসুম (২৫)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13537
Page of