logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচং সড়কে পুলিশের গাড়ি খাদে ॥ আসামীসহ আহত ৬

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন
বানিয়াচং সড়কে পুলিশের গাড়ি খাদে ॥ আসামীসহ আহত ৬

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা থেকে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে মা-ছেলে ও পুলিশসহ ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, শাহপুর গ্রামের আফরোজ মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন, তার ছেলে মোস্তাকিম, আসামি যতিন্দ্র মালাকার এবং মহিলা পুলিশসহ ২ জন।

জানা যায়, সিআর ২৩৪/২৫ মামলায় শাহপুর ও বেতকান্দি থেকে তাদেরকে বানিয়াচং থানা পুলিশ গ্রেফতার করে। গতকাল বুধবার পুলিশের ভ্যান গাড়ি দিয়ে আদালতে হাজির করার উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর ১টার দিকে সুবিদপুর ও কবিরপুর সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পানিতে উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাবেয়াকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। এডভোকেট মঞ্জুর উদ্দিনের শাহীনের মহরার দিলীপ দাশ জানান, আসামিদেরকে জামিন করানোর জন্য অপেক্ষা করছিলেন। পথে সড়ক দূর্ঘটনা ঘটায় তাদের জামিন করানো সম্ভব হয়নি। তবে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে অনেকেই রক্ষা পেয়েছে। সন্ধ্যার দিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13536
Page of