logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

চ্যানেল জৈন্তা নিউজ ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
লাখাইয়ে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

মহসিন সাদেক। হবিগঞ্জ :

পবিত্র রমজান মাস উপলক্ষে লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছেন লাখাইউপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

এই লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। 

এ সময় তিনি নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

একইসাথে পরবর্তী পরিদর্শনকালে যে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োহনী ব্যবস্থা নেওয়া হবে বলেও ইউএনও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13365
Page of