logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপির হেভিওয়েট নেতাদের

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
তারেকের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপির হেভিওয়েট নেতাদের

 আলী আহসান রবি। 

তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আব্দুল মঈন খানের মতো দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এবারের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়েছেন। নতুন এবং তরুণদের প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিএনপির এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকলেও বাদ পড়া নেতাদের তালিকা বেশ দীর্ঘ। এদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং আমানউল্লাহ আমানের মতো নেতারা রয়েছেন যারা এর আগের বিএনপি সরকারগুলোতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। এছাড়া রাজপথের পরিচিত মুখ এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মন্ত্রিসভার তালিকায় স্থান পাননি।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, স্থায়ী কমিটির অধিকাংশ প্রবীণ সদস্যকে এবার মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে। তাদের বাদ পড়ার কারণ হিসেবে নতুনদের সুযোগ দেওয়া এবং দলের সাংগঠনিক কাজ শক্তিশালী করার কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী বাদে তালিকায় থাকা অন্য প্রায় সবাই আগে মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13285
Page of