logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শপথ নিলেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ন
শপথ নিলেন বিএনপির নির্বাচিত  সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13267
Page of