logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নির্বাচনে হেরে 'ছায়া মন্ত্রীপরিষদ' গঠনের ঘোষণা শিশির মনিরের

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
নির্বাচনে হেরে 'ছায়া মন্ত্রীপরিষদ' গঠনের ঘোষণা শিশির মনিরের

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিক নাছির চৌধুরীরের কাছে পরাজিত হন। ফলাফলে নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।


নির্বাচনের ফল ঘোষণার পর সৌজন্য সাক্ষাতে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান শিশির মনির। এ সময় তিনি মিষ্টিমুখ করান এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।


তবে পরাজয়ের পরও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’ তাঁর এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।


এছাড়া রোববার সকালে আরেকটি পোস্টে শিশির মনির বলেন, রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারিদল মন্ত্রীসভা গঠন করুক। বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভিতরে-বাহিরে তুমুল বিতর্ক হউক। তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।


এদিকে সুনামগঞ্জ-২ আসনের ভোটারদের একটি অংশ মনে করছেন, নির্বাচনে পরাজিত হলেও উল্লেখযোগ্য ভোট পাওয়ায় শিশির মনির স্থানীয় রাজনীতিতে একটি অবস্থান তৈরি করতে পেরেছেন। অন্যদিকে বিজয়ী নাছির চৌধুরী বলেছেন, সব প্রার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় তিনি সন্তুষ্ট এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চান।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13219
Page of