logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হান্নান মাসউদ দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
হান্নান মাসউদ দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি

আলী আহসান রবি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। মাসউদ ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। সে হিসেবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হলেন হান্নান মাসউদ।  

আবদুল হান্নান মাসউদ ছাত্রনেতা ও ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক।  

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য এবং জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। 

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন, মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১ এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13163
Page of