logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বিএনপির বহিষ্কার হলেন আরও ৫ নেতা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
সিলেটে বিএনপির বহিষ্কার হলেন  আরও ৫ নেতা

অনলাইন ডেস্ক। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবার সিলেট বিএনপির আরও ৫ নেতাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।


বহিষ্কৃতরা হলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি শামীম আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুস শাকুর, মুসা মো. এহিয়া ও জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক।



বিএনপি মনোনীত সিলেট-৫ আসনের জোট প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সুপারিশক্রমে এবং জকিগঞ্জ পৌর বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। 


বহিষ্কারাদেশের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম। তিনি সিলেটভিউকে জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13123
Page of