logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে দাঁড়িপাল্লার পক্ষে পথসভা, জনসংযোগ বাড়াতে ভোটারদের সঙ্গে মতবিনিময়

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার পক্ষে পথসভা, জনসংযোগ বাড়াতে ভোটারদের সঙ্গে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের মতে, প্রচারণার অংশ হিসেবে মাঠপর্যায়ে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

৪ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তর বাজার স্টেশন রোডসংলগ্ন মাঠে আয়োজিত পথসভায় ১৭ পরগনার বিশিষ্ট মাহমুদ আলীর সভাপতিত্বে এবং ১১ দলীয় জোট নেতা নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী জয়নাল আবেদীন।


পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন, সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট সেলিম মোহাম্মদ আলী আসগর, শিক্ষাবিদ ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট নেতা গোলাম কিবরিয়া, মুজিবুর রহমান, আব্দুন নূর, নজরুল ইসলাম মারুফ, বিশিষ্ট মুরব্বি আলতাফুর রহমান, হাফেজ সামছুজ্জামান, শফিকুর রহমান, শ্রমিক নেতা ফরিদ আহমদ ও সুমন আহমদসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রার্থীর পক্ষে সমর্থন বাড়ানো এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াই ছিল এই পথসভার মূল উদ্দেশ্য। উপস্থিত নেতাকর্মীরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মতামত নেন।

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই মানুষ তার পছন্দের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পায়, আর সেই সচেতন অংশগ্রহণই গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12971
Page of