শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বাহরাইন বিএনপির নেতৃবৃন্দ
জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাহরাইন ( কেন্দ্রীয়) বিএনপির নেতৃবৃন্দ । এ সময় নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ শেষে দুই মহান নেতার রুহের শান্তি কামনায় মোনাজাত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুর ১২টায় বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সল মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সুহাগ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
সংক্ষিপ্ত এক বক্তব্যে বাহরাইন আনোয়ার হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। দেশে ফিরেই তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং রুহের মাগফিরাত কামনা করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের প্রতি ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতা থেকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করে থাকে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজাহান, জৈন্তাপুর উপজেলা যুবদলের, যুবদলের সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ছাত্রদলের সাবেক আহবায়ক মঈনুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য দুদু খন্দকার, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দল নেতা মাহবুব আলম লিটু, আকমল হোসেন জাহিদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, যুবদল নেতা মজনু আহমদ, হালিম আহমদ বাবলু,আব্দুল, আতাউর রহমান (আতাই), উপজেলা ছাত্রদল নেতা, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও আব্দুল মন্নান, সিলেট জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল আহমদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আহমদ প্রমূখ।