logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পশ্চিম জাফলংয়ে আরিফুল হক চৌধুরী সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২০ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
পশ্চিম জাফলংয়ে আরিফুল হক চৌধুরী সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ


রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট: 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আদর্শ বাজার, লক্ষণ ছড়া, মনরতল বাজার, আহার কান্দি বাজারে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে ১২ই ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।  


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত গনসংযোগ ও লিফলেট বিতরণী অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক শাহিন , যুবদল নেতা এবং প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামাল, সেচ্চাসেবকদলের সাবেক সভাপতি সুরমান আলী, বিএনপি নেতা সাদিক আহমদ,সারজুল ইসলাম,সিলেট জেলা সেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ, বিএনপি নেতা আব্দুল কাদির মেম্বার,যুবদল নেতা আব্দুল লতিব, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য জাবের আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। 


দিনব্যাপী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ব্যাপক প্রচারণা চালান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12872
Page of