logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লন্ডনে লর্ড উপাধিতে ভূষিত হলেন সিলেটের সারোয়ার চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ন
লন্ডনে লর্ড উপাধিতে ভূষিত হলেন সিলেটের সারোয়ার চৌধুরী

নিজস্ব সংবাদদাতা।। 

বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী এবং লন্ডনপ্রবাসী সিলেটের সন্তান সারোয়ার চৌধুরীকে সম্প্রতি যুক্তরাজ্যের রাজকীয় সম্মাননা হিসেবে লন্ডনে লর্ড উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা।

সারোয়ার চৌধুরী দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করে আসছেন এবং সেখানে কমিউনিটি উন্নয়নে, বিশেষ করে শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে এই সম্মাননা প্রদান করেছে। এখন থেকে তিনি সর্বক্ষেত্রে এই পদবী ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে (পিটিটি) কর্তৃক এই লর্ড উপাধির সার্টিফিকেট প্রদান করা হয়, যা তিনি ইতোমধ্যেই হাতে পেয়েছেন। সারোয়ার চৌধুরী এই উপাধি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু আমার জন্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি গর্বের বিষয়।

এই ঘোষণার পর লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে আরও অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হবে। সারোয়ার চৌধুরীর মতো মানুষদের সামাজিক ও শিক্ষামূলক কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12677
Page of