logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০১ জুন ২০২৫ ০৯:১৬ পূর্বাহ্ন WP Import

ছাতক সীমান্ত দিয়ে পুশইন ১৬ নাগরিককে পরিবার ও স্বজনের কাছে হস্তান্তর

WP Import ০১ জুন ২০২৫ ০৯:১৬ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ০১ জুন ২০২৫ ০৯:১৬ পূর্বাহ্ন
ছাতক সীমান্ত দিয়ে পুশইন ১৬ নাগরিককে পরিবার ও স্বজনের কাছে হস্তান্তর
ছাতক সীমান্ত দিয়ে পুশইন ১৬ নাগরিককে পরিবার ও স্বজনের কাছে হস্তান্তর

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র পুশইন করা ১৬ জন নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত শনিবার (৩১ মে) সকালে আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা ৫ পরিবারের১৬ জনকে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বিজিবি কর্তৃক আটক, উপজেলা প্রশাসনের আশ্রয়ে থাকা ১৬ নাগরিকদের বাড়ি কুড়িগ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। পরে আশ্রয়ে থাকা আটক ১৬ জনের পরিবার ও আত্মীয়দের সাথে যোগাযোগ করে তাদের স্বজন ও পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়। গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে বিজিবি আটক করে বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন ও মেয়ে ২জন রয়েছে।তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫ টি পরিবারের সদস্য। উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বে ৫ পরিবারের ১৬ সদস্যকে স্থানীয় একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ জনের থাকা, খাওয়া, ওষুধ ও পরিধেয় কাপড়ের ব্যবস্থা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আমাদের প্রতিনিধিকে জানান, থানা পুলিশের হেফাজতে রাখা পুশইন ১৬ জনকে তাদের পরিবার ও আত্মীয়দের সনাক্তের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12464
Page of