logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২০ নভেম্বর ২০২৫ ০৫:৫২ পূর্বাহ্ন WP Import

দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৫:৫২ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৫:৫২ পূর্বাহ্ন
দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত
দুবাগে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে দুবাগের আনন্দ বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ এশা দুবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব মতিউর রহমান ময়না মিয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন,উলামায়ে কেরাম আমাকে জনগণের খেদমতে পাঠিয়েছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। খেজুর গাছ প্রতীকের বিজয় মানেই মানুষের অধিকার ও এলাকার অগ্রযাত্রার বিজয়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই ইনশাআল্লাহ একটি বদলে যাওয়া সমৃদ্ধ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার উপহার দিতে চাই।

দুবাগ ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কবিরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। এছাড়াও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আতিকুর রহমান।

 

অনুষ্ঠানে গজুকাটা,হাজরাপাড়া ও মুহসিনাবাদ এলাকার মুরব্বি ও সর্বস্তরের যুব সমাজ উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন দুবাগ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মতিন।বিজ্ঞপ্তি ।

 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10271
Page of