চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৫
০৫:৪৬ পূর্বাহ্ন
WP Import
ভূমিকম্পে আহতদের হাসপাতালে দেখতে স্বাস্থ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক ; সারাদেশের ভূমিকম্পে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে।
এর আগে আজ সকাল ১০ ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10230
Page of