logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ন WP Import

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির কর্মসূচি

WP Import ২৭ নভেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ২৭ নভেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির কর্মসূচি
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির কর্মসূচি

সিলেট।।

আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে সিলেট মহানগর বিএনপির আওতাধীন সকল মসজিদ দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। নেতৃবৃন্দ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে দোয়া মাহফিল আয়োজনের জন্য আহবান জানান। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আয়োজনের আহবান জানান।-বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10024
Page of