ছাত্র জমিয়ত বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার দায়িত্বশীলদের সাথে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মতবিনিময় সভা
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলামের সাথে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়ত শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ ডিসেম্বর,বুধবার বেলা ৩টায় সরকারি কলেজ ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি ইমদাদ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, কলেজ শাখার সাবেক সভাপতি ছিদ্দিক আলম, সাবেক সভাপতি সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. এবাদুর রহমান খান, উপজেলা সহ-সভাপতি কিবরিয়া আহমদ, লাউতা ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি গোলাম রাব্বানী মাছুম, কলেজ শাখার সহ-সভাপতি সোলাইমান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম রাসেল, উপজেলা ছাত্র জমিয়তের অফিস সম্পাদক আরাফাত আহমদসহ কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সভায় শিক্ষার্থীরা এলাকার উন্নয়ন, শিক্ষা পরিবেশ উন্নয়ন, যুবসমাজের নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন। মাওলানা ফখরুল ইসলাম শিক্ষার্থীদের অগ্রগতি, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন।
বিজ্ঞপ্তি।