logo
চ্যানেল জৈন্তা নিউজ
এক্সট্রা নিউজ ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ন WP Import

সিলেটে এড. জামানের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

WP Import ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ন এক্সট্রা নিউজ
WP Import ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ন
সিলেটে এড. জামানের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত
সিলেটে এড. জামানের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৭ ডিসেম্বর) বাদ এশা নগরীর টিলাগড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সার্বিক ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এই মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন টিলাগড় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

 

মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের এক আপোষহীন প্রতীক। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।

 

অনুষ্ঠানে সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং দুস্থদের মাঝে শিরনি ও খাবার বিতরণ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9655
Page of