চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৭ ডিসেম্বর ২০২৫
০২:৪২ পূর্বাহ্ন
WP Import
সুনামগঞ্জ ২ আসন- জামায়াত প্রার্থী শিশির মনিরের মনোনয়নপত্র ফরম সংগ্রহ
দিরাই প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
শুক্রবার(২৬ ডিসেম্বর) সকালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8940
Page of