logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন WP Import

গোলাপগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রে প্তা র ২

WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
গোলাপগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রে প্তা র ২
গোলাপগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রে প্তা র ২

সিলেটের গোলাপগঞ্জ থেকে এক ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১টা ও ২টায় ( সোমবার দিবাগত) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলামটুল গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. জাফর (২০) এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২৩)। ছাইদ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

 

 

 

তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জাফরকে রাত ১টার দিকে এমসি একাডেমি এলাকা থেকে এবং ছাইদকে রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8815
Page of