logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরের চিকনাগুলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
জৈন্তাপুরের চিকনাগুলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

সিলেট :

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরের মাটি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাজাহান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তেরা মিয়া, সাধারণ সম্পাদক মছদ্দর আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান আহমদ, যুবদল নেতা কবির আহমদ,সাহেদ আহমদ, শ্রমিকদলের সাধারান সম্পাদক দিলদার আহমদ, ইফতেখার, ইকরাম সহ নেতৃবৃন্দ।। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারকে সামাজিক সুরক্ষা সহায়তার আওতায় আনা। সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19239
Page of