logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিলেটের বালাগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ।


এতে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বণিক সমিতির সভাপতি মকবুল মিয়া, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজমান আলী জুয়েল।


অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম. সালাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেন তিনি।


এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19234
Page of