logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক অভিযানে গরু-মহিষ উদ্ধার, মালিকবিহীন অবস্থায় জব্দ

জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, জব্দ ভারতীয় গরু-মহিষ

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন
জৈন্তাপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, জব্দ ভারতীয় গরু-মহিষ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কম্বল, গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল এসব অভিযান পরিচালনা করে। জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করা হয়।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৩৪ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, গরু ও মহিষ।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19218
Page of