logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ নভেম্বর ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন
কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট :

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত ১৮ ও ১৯ নভেম্বর এসব অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।


অন্যদিকে, ১৯ নভেম্বর রাতে জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করা হয়।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনের পৃথক অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা।


১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19093
Page of