logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ নভেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে ৯০ টন আমন ধান কিনবে সরকার, কৃষক নির্বাচন লটারিতে

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ নভেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ নভেম্বর ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন
শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে ৯০ টন আমন ধান কিনবে সরকার, কৃষক নির্বাচন লটারিতে

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৬-২৭ মৌসুম সফল করতে ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এ জন্য কৃষকদের তালিকা চূড়ান্ত করে লটারির মাধ্যমে ধান সরবরাহের জন্য কৃষক নির্বাচন করা হবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিবসহ সংশ্লিষ্টরা।


সভায় জানানো হয়, অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।


ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমে কৃষকদের তালিকা চূড়ান্ত করা হবে। পরে লটারির মাধ্যমে ধান সরবরাহের জন্য কৃষক নির্বাচন করা হবে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক সরকারের কাছে সর্বোচ্চ এক মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।


সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকরা ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19085
Page of