logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন
সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে বাড়ি থেকে লাঠিসোঁটা, ইটের টুকরা ও বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।


রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত সাবেক এমপি রতনের বাড়িতে এ অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ‘হাওর বাংলা’ বাড়ির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন—এমন খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করা হয়।


গ্রেপ্তার বাবুল আক্তার (৫৭) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কদমতলী পারশি গ্রামের বাসিন্দা।


পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চলা, ছোট-বড় ১৫টি ইটের টুকরা এবং বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করা হয় বলে পুলিশের সূত্রে জানা গেছে।


এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বাবুল আক্তার এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ধর্মপাশা থানায় ১৬ নভেম্বর ২০২৬ তারিখে ১৪ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19029
Page of